বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা নওগাঁ থেকে:
নওগাঁর পোরশায় নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৫২-আর হতে অনুঃ তিন কিলোমিটার পুর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে কপালীড় মোড় হতে ৫০০ গজ পূর্ব দিকে নির্মানাধীণ পোরশা স্টেডিয়াম এর উত্তর পার্শ্বে নিতপুর হইতে সারাইগাছি গামী মেইন পাঁকা রাস্তার উপর ।
ঘটনার তারিখ ও সময়*: ১৪ অক্টোবরে, ২০২৬ খ্রি. তারিখ ১৯.২০ঘটিকা ।
১৬ বিজিবির নিতপুর বিওপির হাবিলদার-৬২৫৫৯ মুহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপরোক্ত ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল হতে ধৃত আসামী ১। মোঃ মুমিরুল হক @ মনিরুল (৩৪), পিতা-মৃত আফসার আলী, মাতা-জাহানারা, সাং-রামাশ্রম, ডাক- করমুডাঙ্গা, থানা-সাপাহার, জেলা-নওগাঁ এর দখল থেকে তার ডান হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে হইতে ছোট বড় দুটি সাদা পলিথিনে হেরোইন এর প্যাকেট আসামীর নিজ হাতে বাহির করিয়া দেয় যাহার বড় প্যাকেটে ৪৫৭ (চারশত সাতান্ন) গ্রাম হেরোইন এবং ছোট প্যাকেটে ১৭৮ (একশত আটাত্তর) গ্রাম সর্বমোট (৪৫৭+১৭৮)=৬৩৫ (ছয়শত পঁয়ত্রিশ) গ্রাম হেরোইন,যার মূল্য অনুমান ৬৩,৫০,০০০/- (তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করে আসামি ও আলামতসহ থানায় হাজির হয়ে আসামীর বিরুদ্ধে এজাহার দাখিল করলে এ মামলা রুজু হয়।
পোরশা থানার মামলা নং-১০ তারিখ: ১৫ অক্টোবর, ২০২৬খ্রি: ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(গ)রুজু হয়েছে।