মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২০ ২২:৩৯:২৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রবিবার (১৯ জুলাই ২০২৬) নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নাটোর জেলা আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সাথে পুলিশ সুপার, নাটোরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় মামলা তদন্তের মানোন্নয়ন, জব্দ তালিকা প্রণয়নে অধিকতর সতর্কতা অবলম্বন, চার্জশিট ত্রুটিমুক্তভাবে প্রস্তুতকরণ এবং তদন্তগত ত্রুটির কারণে মামলার রায় যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।
এছাড়াও সাধারণ জনগণ যেন ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত পাবলিক প্রসিকিউটরগণ বিচার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল, শোভন চন্দ্র হোর, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল নূর মোহাম্মদ আলী, সহকারি পুলিশ সুপার, সিংড়া সার্কেল, সহকারি পুলিশ সুপার (প্রবি), নাটোর জেলার সকল থানা অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর-সহ নাটোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।