বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নাটোর জেলার নলডাঙ্গা থানায় “ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত।

প্রকাশিত: ২০২৬-০৭-২৩ ১৭:২১:৪০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বুধবার ২২ জুলাই ২০২৬ বিকেল ৪ টায় নাটোর জেলার নলডাঙ্গা থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। 

 

নাটোর জেলার পুলিশ সুপার  মোহাম্মদ শরীফুল হক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

 

এ অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার কথা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন এবং পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

প্রধান অতিথি জেলা পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন ‘ওপেন হাউজ ডে’ আয়োজনের মূল উদ্দেশ্যই হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে আনা। “নাটোর জেলাকে অপরাধমুক্ত, মাদকমুক্ত করতে তিনি জনসাধরণের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও পুলিশ সুপার উপস্থিত জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন জনসেবামূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

 

আলোচ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নূরে আলম, অফিসার ইনচার্জ, নলডাঙ্গা থানা। 

 

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল, মো. আল ইমরান, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, মো. শামীম হোসেন, এসিল্যান্ড, নলডাঙ্গা উপজেলা, সহকারি পুলিশ সুপার (প্রবি)গণ, থানা পুলিশের অফিসার ও ফোর্সগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পত্রিকার  সাংবাদিক বৃন্দগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭