বুধবার ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-১০-৩০ ২৩:৩১:১৫
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ৩০ অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার নাটোর, দীঘাপতিয়া বালিকা শিশু সদন পরিদর্শন করেন। এই শিশু সদনটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শিশু সদনটিতে ৭২ জন বালিকা শিশু রয়েছে। শিশু সদনের সুন্দর ব্যবস্থাপনা দেখে পুলিশ সুপার নাটোর সন্তোষ প্রকাশ করেন। তিনি পিতা-মাতা ছাড়া এই শিশুদেরকে পিতামাতার আদরযত্নে যারা পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুলিশ সুপার শিশু সদনে পৌঁছলে কয়েকজন ছোট্ট শিশু ফুল দিয়ে স্বাগত জানান। অতঃপর পুলিশ সুপার শিশুদের সাথে কথা বলেন, তাদের সমস্যা শুনতে চান কয়েকজন শিশুর গান এবং কবিতা তিনি শুনেন। তিনি শিশু সদন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় অফিসার ইনচার্জ কে সতর্ক থাকা নির্দেশনা দেন। মেয়ে শিশুদের নিরাপত্তায় অধিকতর যত্নবান হওয়ার জন্য শিশুশোধনের তত্ত্বাবধায়কদের প্রতি বিশেষ অনুরোধ করেন। নিরাপত্তা সংক্রান্তের যে কোন বিষয়ে পুলিশের সাহায্য নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। পরিশেষে শিশু সদনে অবস্থানরত সকল শিশুদের তিনি মঙ্গল এবং শুভ কামনা করেন।
এ সময় পুলিশ সুপার সাথে অতিরিক্ত পুলিশ প্রশাসন সুপার ইফতে খায়ের আলম , নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানসহ শিশু সদনের তত্ত্বাবধায়কগণ উপস্থিত ছিলেন।