বুধবার ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহী ডিআইজি নাটোর জেলার চামড়া আড়ৎ পরিদর্শন

প্রকাশিত: ২০২৫-০৬-০৮ ২১:৫২:২২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: 
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি (০৮ জুন রবিবার ) দুপুরে নাটোর জেলস্থ চক বৈদ্যনাথতলা দেশের দ্বিতীয় বৃহত্তম পশুর চামড়ার আড়ৎ পরিদর্শন করেন। 
 
রেঞ্জ ডিআইজি আড়ৎ মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে পশুবাহী চামড়া পরিবহনে পুলিশের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত আছে বলে সাংবাদিকদেরকে জানান। তিনি জাতীয় সম্পদ চামড়ার সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারের নির্দেশনা অনুসরণ করে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান। 
 
তিনি চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে নির্দিষ্ট সময়ের বাইরে চামড়া পরিবহন হবে না বলে সংশ্লিষ্টদের অবগত করেন। রেঞ্জ ডিআইজি মহোদয় চামড়ার আড়ৎদার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশকে নির্দেশ দেন। 
 
তিনি পশুর চামড়া পরিবহনে যে কোন ধরনের চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের কে জানান। 
 
পরিদর্শনে পুলিশ সুপার, নাটোর মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার এবং অফিসার ইনচার্জ সদর থানা জনাব মাহাবুর রহমান সহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন। 

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭