মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রংপুর || জেলা : লালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযান: এস্কাপ সিরাপ, গরু ও অটোভ্যানসহ মালামাল জব্দ

মোঃ একরামুল ইসলাম আশিক, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ, একটি অটোভ্যান এবং একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামাল ও গবাদিপশুর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

 

আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পূর্ব সারডুবি এবং ধবলগুড়ি বিওপির বিশেষ টহলদল সীমান্তে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে হাতীবান্ধা থানার দোলাপাড়া ও বড়খাতা সীমান্ত পিলার থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ একটি অটোভ্যান আটক করা হয়। অপরদিকে, পাটগ্রাম থানার বড়বাড়ি ও সরকারহাট সীমান্তে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তর থেকে একটি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় টহলদল।

 

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও সব ধরনের অবৈধ সীমান্ত অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
 

জমিজমার বিরোধে বড় ভাই কোপালো ছোট ভাইকে

প্রকাশিত: ২০২৫-০৮-১৮ ২৩:৪৩:২৬

সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭