বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদিতমারীতে উন্নয়ন ও ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে জনসমাবেশ, এমপি বাবুলের নানা প্রতিশ্রুতি

প্রকাশিত: ২০২৬-০৮-১৯ ২৩:১২:০৫

News Image

মোঃ একরামুল ইসলাম আশিক, লালমনিরহাট প্রতিনিধি: 
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ও ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিএস সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল।

 

সমাবেশে সংসদ সদস্য তার বক্তব্যে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ১৮০ দিনের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও জনসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে আদিতমারীকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এমপি রোকন উদ্দিন বাবুল আরও বলেন, "উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয়দের সাথে নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধান করা হবে।" তিনি ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন: শরিফুল ইসলাম মিঠু, সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, গোলাম কিবরিয়া রিপন, সভাপতি, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি, জুয়েল রানা, সভাপতি, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি, হামিদুর ইসলাম, সভাপতি, পলাশী ইউনিয়ন বিএনপি, নুরে আলম সিদ্দিকী, সভাপতি, মহিষখোচা ইউনিয়ন বিএনপি, মোজাম্মেল হক, সভাপতি, ভাদাই ইউনিয়ন বিএনপি, হাসি বেগম, সভানেত্রী, উপজেলা মহিলা দল।

 

এ ছাড়াও আদিতমারী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ সমাবেশে উপস্থিত ছিলেন।উপস্থিত নেতাকর্মীরা সমাবেশ থেকে এলাকার নানা সমস্যা তুলে ধরেন এবং দ্রুত উন্নয়নের দাবি জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭