শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বীরগঞ্জে নখাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর উদ্বোধন করলেন ইউএনও সুমা খাতুন

প্রকাশিত: ২০২৬-১০-২৩ ১৪:৪৩:৫৩

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া সার্বজনীন দুর্গামন্দির মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এ কবিগানের উদ্বোধন করা হয়। স্থানীয় লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিগানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ। এ সময় নিজপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. ওবায়দুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, “কবিগান গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭