বুধবার ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২১ ২২:৩৮:৩৯
টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সাংসদ মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে ভালো লোকের নির্বাচনে দাঁড়াবার সুযোগ কমে আসছে।
যারা গুলি করে মানুষ মেরেছে, তাদের সাথে নির্বাচন করা লজ্জার বিষয় ছিলো। তিনি ইথিওপিয়ার রাস্ট্রের মানুষের সততার সাথে তুলনা করে বলেন আমরা কোথায় চলে গেছি! এখানে সমাজের নিকৃষ্ট লোকটা এমপি মন্ত্রী হয়।
সবচেয়ে বড় দুর্নীতিবাজ সমাজের নেতা হয়েগেছে। তারা খুন গুম অন্যায় অত্যাচার করে ক্ষমতায় টিকে ছিলো। ১৫ বছরের অত্যাচার নির্যাতন ও দুঃশাসনের হোতা থেকে আল্লাহর আমাদের মুক্ত করেছেন। মেজর অবঃ হাফিজ আরো বলেন আওয়ামী লীগ সেয়ানা দল, শেখ পরিবার থেকে একজনও গ্রেফতার হয়নি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৎা বলেন।
এসময় তিনি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু, মহিলা দল সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমূখ।
৫৩ জন অসহায় দুস্থ ও প্রতিবন্ধীকে অনুদানের চেক হস্তান—র ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন।
তজুমদ্দিন উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী বাড়ী বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।পরে তিনি বিভিন্ন পূজা মণ্ডপের জন্য শুভেচ্ছা উপহার বিতরণ করেন।