বুধবার ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২১ ১৮:৫১:৫০
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫টি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও দর্শনার্থীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আনিসুর রহমান আনিস পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের বিষয়েও তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এ পরিদর্শন কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময়ে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দর্শনার্থীদের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।