সোমবার ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সিডিউল মেনেই কাজ চলছে লালমনিরহাটের আদিতমারীতে, অনিয়মের সংবাদকে 'মনগড়া' দাবি

প্রকাশিত: ২০২৬-০৮-০৩ ২১:১০:১৭

News Image

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:
গত ২ আগস্ট ২০২৬ তারিখে 'উত্তরের বার্তা’ নামক সংবাদ মাধ্যমে আদিতমারীর সারপুকুর ইউনিয়নের প্রধান সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসী। প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তারা।

 

এক যৌথ বিবৃতিতে প্রতিবাদকারীরা জানান, সড়কটির নির্মাণকাজ সম্পূর্ণ সরকারি কার্যাদেশ (কারিগরি স্পেসিফিকেশন ও সিডিউল) মেনে এবং সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হচ্ছে। কাজ চলাকালীন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ও কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠপর্যায়ে উপস্থিত থেকে কাজ কঠোরভাবে তদারকি করছেন। ফলে এখানে কোনো ধরনের অনিয়মের বিন্দুমাত্র সুযোগ নেই।

 

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কাজের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত কারও কোনো বক্তব্য না নিয়ে, চলমান উন্নয়নমূলক কাজকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় সম্পূর্ণ একপাক্ষিক ও মনগড়া এই সংবাদটি প্রচার করা হয়েছে। এমনকি উক্ত অনলাইন পোর্টালটির কোনো বৈধ নিবন্ধন নেই এবং প্রতিবেদনটিতে কোনো নির্দিষ্ট প্রতিবেদকের নামও উল্লেখ করা হয়নি।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান ও সারপুকুর এলাকাবাসীর পক্ষে এই অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সর্বসাধারণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭