বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

টাঙ্গাইল দর্পণ || দেলদুয়ার

টাঙ্গাইলের দেলদুয়ারে স্পন্দনবি'র মেধাবৃত্তি: ৩৬৭ শিক্ষার্থীর হাতে সনদ ও নগদ অর্থ, উচ্ছ্বাসে মুখর শিক্ষা পরিবার

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে মফস্বল শিক্ষার্থীদের মেধা বিকাশে বেসরকারি সংস্থা স্পন্দনবি’র মেধা বৃত্তি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আশির্বাদ বয়ে এনেছে। 

 

প্রতি বৎসর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। এ সংস্থার অধিনে ২০০৩ সালে শুরু হয় রুরাল ট্যালেন্ট এডভান্সমেন্ট প্রোগ্রাম (আরট্যাপ) কার্যক্রম।  পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিসর দিন দিন প্রসারিত হচ্ছে। সেই সঙ্গে এ প্রোগ্রাম স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের নিকট গ্রহণযোগ্যতাও বেড়েছে। স্থানীয় ভাবে এ কার্যক্রমটি “স্পন্দনবি বৃত্তি” নামে পরিচিত।

 

১৮ অক্টোবর ২০২৫ এ অনুষ্ঠিত "স্পন্দনবি মেধাবৃত্তি প্রতিযোগিতায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়। ২৭ জুন ২০২৬ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন মেধাবৃত্তি, ৫০ জন সাধারণ বৃত্তি, এসএসসিতে এ+ পাওয়া ৫৭ জন সহ ১৫৭ জনকে বিভিন্ন পরিমাণের নগদ অর্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে আরও ২১ টি প্রতিষ্ঠানের ২১০ জনকে এ বৃত্তি প্রদান করা হবে।  

 

স্পন্দনবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ বৃত্তির আওতায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেনী থেকে বৃত্তি প্রাপ্ত প্রতি জনকে ৪ হাজার, ৭ম শ্রেনী ৪ হাজার, অষ্টম শ্রেণী ৪ হাজার ৫শ’, নবম শ্রেণী ৪ হাজার ৫শ’ ও দশম শ্রেনী থেকে বৃত্তিপ্রাপ্তরা ৫ হাজার টাকা করে পেয়েছেন।

 

সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছেন ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী ১ হাজার, ৮ম ও ৯ম শ্রেনী ১ হাজার ৫শ’ ও দশম শ্রেণী ২ হাজার টাকা। সূত্র আরও জানান এ সংস্থার মাধ্যমে ইফফাতআরা স্কলারশীপের আওতায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭জন এ+ প্রাপ্ত শিক্ষার্থিরা বৃত্তি প্রাপ্ত হয়েছেন। ১২ বিষয় অর্থাৎ গোল্ডেন এ+ প্রাপ্তরা পেয়েছেন ৪ হাজার, ১১ বিষয়ে এ+ প্রাপ্তরা পেয়েছেন ৩হাজার ৫শ’, ১০ বিষয়য়ে এ+ প্রাপ্তরা পেয়েছেন ৩ হাজার ও ৯ বিষয়ে এ+ প্রাপ্তরা পেয়েছেন ৩ হাজার টাকা করে।  

 

স্পন্দনবি বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান জানান, বেসরকারি সাংস্থা স্পন্দনবি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় কার্যক্রম শুরু হয় ২০০৩ সাল থেকে। এর পর থেকে এর প্রসার এ উপজেলায় উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষায় মেধার মূল্যায়ন ও প্রতিযোগীতা বৃদ্ধিকল্পে স্পন্দনবি কাজ করে যাচ্ছে। আগামিতে এর কার্যক্রমের পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সংস্থাটির। অনুষ্ঠানে স্পন্দনবি বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মো. অপু তালুকদার শিপলু, সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মো. মাহমুদুল হাসান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. রাজিবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. সাজেদুল ইসলাম, প্রোগ্রাম মনিটর আব্দুল জব্বার ও শাপলা খাতুন, প্রোগ্রাম অফিসার সুরভি মালাকার প্রমূখ। 

 

অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগীতা ও সমন্বয় করেন স্পন্দনবি ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মো. রাশেদ সরকার।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭