রবিবার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

এপেক্স ক্লাব অব বগুড়ার নতুন বোর্ড নির্বাচিত: সভাপতি পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর

প্রকাশিত: ২০২৬-১১-২৮ ২০:২৩:৪৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আর্তমানবতার সেবার ব্রত নিয়ে পরিচালিত সামাজিক সংগঠন এপেক্স ক্লাব অব বগুড়া-এর ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এপেক্স. শহিদুল ইসলাম পাঠান এবং সেক্রেটারি অ্যান্ড ডিএনই নির্বাচিত হয়েছেন এপেক্স. মোঃ ওমর ফারুক (প্রতীক ওমর)। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

শনিবার (২৮ নভেম্বর) বগুড়া শহরের একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি অ্যাডভোকেট এপেক্স. নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি এপেক্স. সাইফুদ্দীন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর এপেক্স. মনোয়ার হোসেন লাভলু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্স. শাহারুল ইসলাম টিটু, জেলা-৭-এর গভর্নর এপেক্স. জিএম কামরুল হাসান এবং গভর্নর ইলেক্ট এপেক্স. আহসান হাবীব সেলিম। এ ছাড়া এজিএমের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার অতীত সভাপতি এপেক্স. রাশিদুল ইসলাম রাসেল ও এপেক্স. মাহফুজ আলী শাহ। এজিএম আহ্বায়কের দায়িত্ব পালন করেন এপেক্স. রেজাউল করিম রেজা।

 

সাধারণ সভায় গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পায়রাবন্দ, মহিমাগঞ্জ, করতোয়া, সৈয়দপুর ও বগুড়া ক্লাবের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে এপেক্স. মনোয়ার হোসেন লাভলু বলেন, “এপেক্স ক্লাব হচ্ছে নিজেকে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া ও কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটাতে এপেক্সিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বগুড়া ক্লাবের নতুন নেতৃত্ব আগামী দিনে সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।”

 

২০২৭ সালের নবনির্বাচিত বোর্ড
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৭ সালের জন্য ক্লাবের নতুন বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা এপেক্স. একেএম রাজিউল্লাহ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স. আব্দুল ওয়াদুদ ও এপেক্স. শারদী সবনম মিথুন।

 

নির্বাচনে ২০২৭ সালের জন্য নির্বাচিত বোর্ডের সদস্যরা হলেন—
•    সভাপতি: এপেক্স. শহিদুল ইসলাম পাঠান
•    সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: এপেক্স. গোলাম কিবরিয়া
•    জুনিয়র ভাইস প্রেসিডেন্ট: এপেক্স. অ্যাডভোকেট মোঃ সাইফুদ্দিন (সাইফুল)
•    আইপিপি: এপেক্স. অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ
•    সেক্রেটারি অ্যান্ড ডিএনই: এপেক্স. মোঃ ওমর ফারুক (প্রতীক ওমর)
•    কোষাধ্যক্ষ: এপেক্স. অধ্যক্ষ এ.কে.এম. রেজাউল আখলাক
•    সার্ভিস ডিরেক্টর: এপেক্স. কামরুজ্জামান মমিন
•    মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর: এপেক্স. মহররম আলী
•    ফেলোশিপ অ্যান্ড রিলেশনশিপ ডিরেক্টর: এপেক্স. কোহিনুর খানম
•    পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর: এপেক্স. মোঃ রাশেদুল ইসলাম
•    সার্জেন্ট অ্যাট আর্মস: এপেক্স. আবুল কালাম আজাদ (মুন্না)

 

সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়
উল্লেখ্য, এপেক্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও আগামী এক বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছর বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত বোর্ড শপথ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের আদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নতুন নেতৃত্বের মাধ্যমে এপেক্স ক্লাব অব বগুড়া সামাজিক দায়বদ্ধতা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭