বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০২৬-১০-০৭ ২২:৫৬:৩০

News Image

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

আজ বুধবার (৭ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত প্রশান্ত রায় ওই গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে প্রশান্ত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

 

বুধবার স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । তবে প্রশান্তের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭