বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৭ ১১:০০:৫৬
নিজস্ব প্রতিনিধি:
শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
আজ ৬ অক্টোবর, ২০২৬ সকাল ০৯.৩০ মি. এই ভার্চুয়াল সংযোগ স্থাপিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু একাডেমির শিশুরাও উপস্থিত ছিল, যারা তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে শিশুদের অধিকার সুরক্ষা, তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ; তাদের অধিকার প্রতিষ্ঠা ও সৃজনশীলতার বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলা এই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে শিশুদের প্রতি সমাজের সব স্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সরকারের শিশুবান্ধব নীতি ও কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি শিশুদের জন্য একটি অনুপ্রেরণাদায়ী ও শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে আশা প্রকাশ করা হয়।