বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহীতে কিশোর অপরাধ; বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয় বিষয়ে বিশেষ ফোন-ইন অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার

প্রকাশিত: ২০২৬-১০-০৭ ২২:৪৩:৪১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় “কিশোর অপরাধ, বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়” বিষয়ক বিশেষ ফোন-ইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বুধবার (০৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতার, রাজশাহীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব।

 

অনুষ্ঠানে কিশোর অপরাধের বর্তমান পরিস্থিতি, এর পেছনের কারণ, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিতভাবে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭