বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৭ ১০:৪৬:১৪
কামরুজ্জামান সরকার, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পুকুরপাড়ে কাজ করার সময় হঠাৎ ঝাকবেঁধে আসা মৌমাছির কামড়ে ছলেমান (৬৫) নামে এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের মহনঞ্জিলার বিলে এ ঘটনা ঘটে। অসুস্থ ছলেমান নিতপুর ইউনিয়নের গানইর গ্রামের মৃত আশোদ্দীন মোন্নার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেমান দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের আবুল কালামের 'মহনঞ্জিলার বিল' নামক পুকুরে জোগানদার হিসেবে কাজ করে আসছিলেন।
মঙ্গলবার বিকেলে তিনি পুকুরপাড়ে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ পাশ্ববর্তী একটি গাছ থেকে মৌমাছির চাক ভেঙে একঝাঁক মৌমাছি এসে তার শরীরে আক্রমণ করে এবং এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
পরে পুকুর মালিকের ছেলে মিলন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।