রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে প্রকাশ্য দিবালোকে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২০২৬-০৯-২০ ২৩:২২:২১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলায় প্রকাশ্যে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দরুণ এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত ছোরমান রেজা (৩৮) টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে ছোরমান রেজা মোটরসাইকেলযোগে ওই পরিত্যক্ত ফিলিং স্টেশনের এলাকায় যান। সেখানে তাকে একা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় তিনি কারও জন্য অপেক্ষা করছেন বলে জানান।

 

এর কিছুক্ষণ পর ওই এলাকায় তাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

 

নিহতের ভাই হালিম রেজা জানান, তার ভাই ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কীভাবে এ ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭