রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ চোরাকারবারী

প্রকাশিত: ২০২৬-০৯-২০ ২১:১৩:৩৬

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

 

শনিবার রাত সাড়ে ১০টায় পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কাটাপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন— নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামের মোঃ আতাউর ইসলামের ছেলে মোঃ মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল জাব্বারের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল কাটাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃত আসামীদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মাদকসহ তাদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭