শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৪ ১২:৫২:৪৪
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জনকল্যাণমূলক ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং এলাকাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করে যাচ্ছেন বিএনপির দুই শীর্ষ নেতা—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সাংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষ মার্কার একমাত্র প্রার্থী।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের আস্থা এবং বিশ্বসে একটি নাম মোহাম্মদ কামরুল হুদা।
রাশেদা বেগম হিরার সংক্ষিপ্ত পরিচিতি:
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতিতে যুক্ত হন রাশেদা বেগম হীরা। তিনি বিশ্ববিদ্যালয়টির শামসুন নাহার হলের জিএস এবং ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল (MPhil) ডিগ্রি অর্জন করেন তিনি। ৮ম ও ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ছিলেন।
তিনি বর্তমান সরকারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর জম্মস্থান চাঁদপুর তিনি চাাঁদপুর জেলা মহিলা দলের সভাপতিসহ কেন্দ্রীয় মহিলা দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা-১১ তথা চৌদ্দগ্রাম উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকির বিশেষ দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।
অন্যদিকে, চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষের আস্থাভাজন নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা এলাকাকে মাদকমুক্ত করার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতের অভূতপূর্ব উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ঈমাম/মুয়াজ্জিন কার্ড ও উন্নত স্বাস্থ্যসেবাসহ সরকারি বরাদ্দ নিশ্চিতে বিভ্ন্নি মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। ইতোমধ্যে তাঁর প্রচেষ্টায় চৌদ্দগ্রামের বিভিন্ন খাতে উন্নয়ন কাজের সূচনা হতে যাচ্ছে। নিন্দুকদের জ্ঞাতার্থে কামরুল হুদার শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান বিষয় গুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী কামরুল হুদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান Political Science স্নাতকোত্তর ডিগ্রিধারী ও পেশায় একজন সফল ব্যবসায়ী এবং সম্পদশালী ব্যাক্তি। মাঠপর্যায়ের রাজনীতিতে বিএনপিকে সুসংগঠিত রাখতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মো: কামরুল হুদা বলেন, “সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। চৌদ্দগ্রামের প্রতিটি পাড়া, মহল্লা ও ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে আমাদের কল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে।”