রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পুনর্ভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে মর্মান্তিক দূর্ঘটনা

প্রকাশিত: ২০২৬-০৯-১৯ ২২:৩৮:০৩

News Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকার পুনর্ভবা নদীতে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। পিকনিক থেকে ফেরার পথে সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ প্রায় ১০৯ জন যাত্রী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বিভীষণ এলাকা থেকে একটি পিকনিকের দল নৌকাযোগে আনন্দভ্রমণে বের হয়েছিল। আসার পথে কোনো প্রকার সমস্যা না হলেও, ফেরার পথে পূর্ণভবা নদীর নির্দিষ্ট পয়েন্টে পৌঁছালে নদীতে পাতা সুতি জালের বাঁধের উপকরণে ধাক্কা লাগলে নৌকার তলা আটকে যায়। জালের শক্ত বাঁশ ও কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা লেগে নৌকার তলা ভেঙে মুহূর্তের মধ্যে পানি ঢুকে এটি ডুবে যায়।

 

নৌকাডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও নদীর পাশের ছোট ছোট নৌকা নিয়ে এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে। বর্তমানে সৃষ্টি কর্তার রহমতে আলহামদুলিল্লাহ ১০৯ জন যাত্রী সুস্থ আছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭