বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২৩ ২১:৫৮:১৯
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে মাগুরা জেলার ১০ জন শহীদ পরিবারের সদস্যদের সাথে ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের অন্যতম সদস্য আব্দুল গাফফার, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শহীদ ফরহাদের পিতা গোলাম মোস্তফা, শহীদ আসিফ ইকবালের ভাই মোঃ হামীম আহমেদ, শহীদ মারুফের মাতা মালা বেগম, শহীদ আব্দুল আহাদের পিতা মোঃ ইউনুস আলীসহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন - আমরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদদের কাঙ্ক্ষিত আশা পূরণ করেই ছাড়বো ইনশাল্লাহ।