বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

খাস জমি রক্ষায় পুলিশ-রাজস্ব প্রশাসনের সমন্বয় জোরদারের আহ্বান ডিআইজি আশিক সাঈদের

প্রকাশিত: ২০২৬-০৭-২৩ ১৭:১২:০৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বুধবার (২২ জুলাই ) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭-এর ১ম পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বক্তা হিসেবে অধিবেশন পরিচালনা করেন রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মো. আশিক সাঈদ।

 

মাঠ পর্যায়ে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে তিনি "খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা প্রদান এবং খাস জমি রক্ষায় পুলিশ বিভাগের ভূমিকা" শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

বক্তব্যে ডিআইজি  খাস জমি উদ্ধারে পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত উদ্যোগ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকারি সম্পত্তি দখলমুক্তকরণ, ভূমি-সংক্রান্ত বিরোধ নিরসন এবং খাস জমি সুরক্ষায় পুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

 

তিনি জনস্বার্থে সরকারি খাস জমি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭