রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বাল্যবিবাহ, আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান

প্রকাশিত: ২০২৬-০৬-২৮ ২১:২৯:২৮

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: 
শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ,আত্মহত্যা, অপহরণ,ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার (২৮ জুন, ২০২৬) সকাল ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

তিনি বলেন, কোনো ধরনের হয়রানি, অপরাধমূলক কর্মকাণ্ড বা সামাজিক সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানও জানান তিনি।

 

ইভটিজিং বা উত্ত্যক্তকরণের বিষয়ে সভায় কঠোর বার্তা দেওয়া হয়েছে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে আদমদীঘি থানা পুলিশ। ইভটিজিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।

 

সভাশেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশের পক্ষ থেকে বলা হয়, “নিরাপদ ও অপরাধমুক্ত গড়তে আদমদীঘি থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নির্ভয়ে থানা পুলিশকে অবহিত করুন।

 

এ অনুষ্ঠানে ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ইউনুস আলী, মো. সাইফুল ইসলাম, মো. ইউনুস আলী, হাফেজ মাওলানা ময়েন উদ্দিন, বিউটি বেগম, মনিরা বেগম, ইসাহক আলী, শ্রী আসুতোষ বসাক, মাহফুজা আক্তার জাহান, কোহিনুর আক্তার, নাইমুল হক, গোলাপি রানী এবং আব্দুল হান্নান।

 

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় উপস্থিত সবাই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭