সোমবার ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার 

প্রকাশিত: ২০২৬-০৬-২২ ১০:০৭:৩২

News Image

ছবি: ভিডিও থেকে নেয়া

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
জাতীয় সংসদে অধিবেশন চলাকালে কথা বলার সুযোগ চেয়ে আসন থেকে দাঁড়িয়ে পড়েন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এ সময় সংসদের শৃঙ্খলা ও কার্যপ্রণালির কথা স্মরণ করিয়ে দিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে বসে যাওয়ার নির্দেশ দেন। একপর্যায়ে তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।

 

আজ রোববার (২১ জুন, ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই কথা বলার জন্য দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন আব্দুল হান্নান মাসুদ।

 

তখন স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে উদ্দেশ করে বলেন, “হান্নান মাসুদ আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইজ নট দ্য নর্মস। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন।”

 

তবে ডেপুটি স্পিকারের একাধিক অনুরোধের পরও হান্নান মাসুদ দাঁড়িয়ে থাকেন এবং কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার আরও কঠোর ভাষায় বলেন, “হান্নান মাসুদ এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।”

 

প্রত্যক্ষদর্শী সংসদ সদস্যদের ভাষ্য অনুযায়ী, এরপর হান্নান মাসুদ নিজের আসন ছেড়ে দুই হাত উঁচিয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বক্তব্য দেন।

 

সংসদীয় কার্যপ্রণালিতে সাধারণত স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্যের হঠাৎ দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ কারণে ডেপুটি স্পিকারের মন্তব্য সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭