সোমবার ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

প্রকাশিত: ২০২৬-০৬-২২ ২২:৪০:৫১

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর বনমালী মোড় ও নবগ্রাম মোড় এলাকায় সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী অফিসার মঞ্জরুল মোর্শেদের নেতৃত্বে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

 

অভিযান চলাকালে নদী থেকে প্রায় ৩০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

 

পরে উপস্থিত সকলের সম্মুখে জব্দকৃত চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্টরা জানান, নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭