শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৬-২৭ ২২:৫২:০৬

News Image

স্টাফ রিপোর্টার: 
টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের-২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মিলাদ মাহফিলও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

আজ ২৭ জুন, ২০২৬ শনিবার কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল দোয়া, আলোচনা, মধ্যাহ্নভোজ ও উপহার বিতরণ।
 
লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুকুর মামুদ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার তারেক প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, কলেজের দাতা সদস্য মোঃ আকতারুজ্জামান বাবুল, প্রতিষ্ঠাতা সদস্য মো: তৌহিদুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী  সুলতানা রাশিদা খান প্রিয়াঙ্কা, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি  মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেবসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মো: সাইদুর রহমান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭