রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের বীরপুশিয়ায় শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৬-২৮ ২০:০৬:১৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে শনিবার অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ চারা বিতরণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ‘সবুজ পৃথিবী’ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবী বিবি রাসেল। 

 

সকালে স্কুলের প্রাঙ্গণে বিবি রাসেল নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা শহিদ মাহমুদ, পরিচালক শারমিন আলম, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, টাঙ্গাইল জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মোবারক হোসেন, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার যুগ্ম সম্পাদক সজল মাহমুদ, প্রচার সম্পাদক মো. হামিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিবি রাসেল বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। আমাদের অস্তিত্বের প্রয়োজনে পরিবেশ রক্ষা করা জরুরি। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার যত্ম নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ‘সবুজ পৃথিবী’র এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কারণ এমন পরিবেশবান্ধব কাজই আমাদের সুন্দর পৃথিবী উপহার দেবে।” 

 

‘সবুজ পৃথিবী’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও সবুজায়ন কার্যক্রম ত্বরান্বিত করতে তারা নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবি রাসেলের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করে এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অঙ্গীকার করে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭