মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

জাতীয়

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান: মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৩-০৫ ০০:০৯:৫২

News Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক:
আজ ০৪ মার্চ, ২০২৬ বুধবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বললেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, “অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ইতিমধ্যেই ঢাকা শহরসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী এবং দাগি আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অত্যন্ত নিরপেক্ষভাবে (নির্মোহ) এই তালিকা তৈরি করা হচ্ছে যাতে কোনো প্রকৃত অপরাধী পার না পায়।”

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সাঁড়াশি অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। তালিকাভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসাই এই অভিযানের মূল লক্ষ্য।

 

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সকল সচেতন নাগরিক আমাদের সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

 

পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই এই অভিযান শুরু হবে বলে জানান মন্ত্রী। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭