মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
প্রকাশিত: ২০২৬-০৩-০৯ ২১:৪০:১৮
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ, ২০২৬) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস দুটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভায় জানানো হয়, ২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় গোপালপুর সূতী ভি এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল খেলা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নওয়াব আলী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. আবুল কাসেম, মো. নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, আ. ছাত্তার ও মো. রফিকুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌর বিএনপির সভাপতি মো. খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।