মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
প্রকাশিত: ২০২৬-০৩-০৯ ২৩:৩৯:২৬
নিজস্ব সংবাদদাতা:
অসংক্রামক রোগ- বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ, ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে “সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনধারা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শাইখ মাহবুব সেতু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. শুভদীপ চন্দ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান। সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ বর্তমানে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এসব রোগ প্রতিরোধে নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, ধূমপান পরিহার এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন