বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রংপুর || জেলা : দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চবিদ্যালয় মাঠে নবীন সাহিত্য সংসদের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিএস সি দিনাজপুর প্রমিলা দল বনাম টু স্টার ফুটবল একাডেম পঞ্চগড় প্রমিনা দলের অংশগ্রহণে করেন। 

 

অনুষ্ঠানে গেস্ট অফ অনার উপস্থিত ছিলেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা চেয়ারম্যানা পদপ্রার্থী মো. আক্কাস আলী। বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল ইসলাম, উপজেলা প্রচার দলের সভাপতি মো. হারুন ইসলাম এবং ১০নং মোহনপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফেরদৌস হোসেন মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রবিউল ইসলাম।

 

নারী ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭