শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৪ ২৩:২০:৫২
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ‘বিজয়া পুনর্মিলনী-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মিলনমেলা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা'র সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন ও উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল রহমান মানিক, সহ-সভাপতি বদিউল ইসলাম বুলেট, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।