শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের  বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন 

প্রকাশিত: ২০২৬-১১-১৪ ১৯:৫১:৩১

News Image

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:
'ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য গুরুত্ব ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬।

 

দিবসটি উপলক্ষে বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আয়োজনে বিরামপুর ঘাটপাড়ে এক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) বিরামপুরে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আহ্বায়ক ডা.ইমার উদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিলা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কুমার সেন এবং দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ আতিকুর রহমান রাজা। 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের সদস্য সচিব মিঞা শফিকুল আলম (মামুন)।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যা। তবে সচেতনতা,নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস,শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

 

বক্তারা আরও বলেন,ডায়াবেটিস শুধু একজন ব্যক্তির সমস্যা নয়,এটি পরিবার ও সমাজের ওপরও প্রভাব ফেলে। তাই রোগ সম্পর্কে ভুল ধারণা দূর করে নিয়মিত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরন আলম, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এবং জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।

 

এছাড়াও বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সমিতির নিয়মিত সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরে ডায়াবেটিস প্রতিরোধ,প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

 

বক্তারা আশা প্রকাশ করেন,বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আয়োজনে: বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল,বিরামপুর, দিনাজপুর।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭