বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৭ ০১:৪৮:৩৯
মোঃ আব্দুল আউয়াল খান, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত কান্দিউড়া বায়তুল নূর জামে মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কেন্দ্রে পবিত্র কোরআন শরীফে সবক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় আয়োজিত এ অনুষ্ঠানে কেন্দ্রের ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফে সবক প্রদান করেন উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম।
কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ইনছান উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং কেন্দ্রের শিক্ষক হাফেজ আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, হাফেজ মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল মালেক, নেত্রকোনা জেলা মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম আকন্দ, শিক্ষক নাসির উদ্দিন এবং উপজেলা মডেল মসজিদের ইমাম আহম্মেদ সূফীসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত ছাত্র অভিভাবক, গণ্যমান্য ব্যাক্তিসহ ছাত্র ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।