বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৭ ০০:৩৪:২৫
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শ্বশুর ও শালার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করায় মেয়ের জামাইয়ের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাই আলী হোসেন (৫৫), তাঁর স্ত্রী জাহেদা বেগম (৪৫) ও মেয়ে ইয়াসমিন (২৪) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামে আলী হোসেনের বসতবাড়িতে এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
গুরুত্বর আহত আলী হোসেন জানান, দীর্ঘ প্রায় ২৭ বছর যাবৎ জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় জামতলা বাজারে ব্যবসা করার জন্য আলী হোসেন দুটি দোকান রকম আধাপাকা দোকান ঘর নির্মাণ করার পর শ্বশুর শহীদ মিয়া, শ্যালক আলাল মিয়া,সুহেল মিয়া ও শাহেরা বেগম গংরা জোরপূর্বক দোকান ঘর দুটি ভেঙে ফেলেন। এতে আমার প্রায় ২৫/২৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে গ্রামের পঞ্চায়েত আমাদের উভয় পক্ষের পূর্ব বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহন করলে শ্বশুর শহীদ মিয়া পঞ্চায়েত অমান্য করে গোপনে আমার বিরুদ্ধে মামলা দায়ের করার পর বাড়িতে পুলিশ আসে তদন্ত করার জন্য। পরে পঞ্চায়েতবর্গকে অবগত করে আমি শ্বশুর এবং শ্যালকদের বিরুদ্ধে মামলা করেছি। এদিকে বুধবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে তাদের নিজ বাড়িতে ফিরে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে আমার বসতবাড়ী ভাংচুর করে ব্যবসার নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুটপাট করে নেয়। এ ঘটনায় আমার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করায় তাঁদের ওপর এমন হামলা চালানো হয়েছে। বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
তবে এ ঘটনায় অভিযুক্ত শহীদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”