বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-২৭ ০০:৪৯:৪৬

News Image

এম আব্দুর রাজ্জাক,  বিশেষ প্রতিনিধি:
রপ্তানিমুখী প্রাণিসম্পদ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার, আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের ভেটোরিনারি  সার্জন ডা: আবু হান্নান সরকারের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক পশুপালন পদ্ধতির প্রসার, খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

 

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য  কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, থানার ওসি (তদন্ত) মো, শহিদুল ইসলাম, বিএনপি'র সিনিয়র সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নারী উদ্যোক্তা খাদিজাতুল কুবরা।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মোঃ জাহিদুল আনোয়ার, আর এম ও ডা: আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, গোলাম সাকলাইন এফ এ (এ আই), পলাশ কুমার (ও এ), ইদ্রিস আলী ( পিডিসি), শামীম হোসেন (সিইএ)।

 

এছাড়াও কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দিন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, সান্তাহার ইউপি চেয়ারম্যান (প্যানেল) নাজিমুদ্দিন, খন্দকার মেহেদী হাসান, এনএসডিএস এর মহাসচিব আব্দুল আলীম, উপজেলা যুবদলের রিয়ন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

 

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়াতে খামারিদের আরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭