বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-১৯ ২২:২৬:৩৯

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতালের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

 

সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, বিদ্যমান সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। 

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির স্বাগত বক্তব্য দেন। এ সময় ডা. রোকনুজ্জামান হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

 

সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডা. শামীম কবীর, বিএমএর সভাপতি অধ্যাপক ডা. আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল হাই, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল হাসান, ডা. রবিউল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক, আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি হাসপাতাল থেকে আগত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন।

 

সভায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ গ্রহন  করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭