বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহী রেঞ্জের ডিআইজি'র সঙ্গে পাবনার গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-১৯ ০১:৫২:৩০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) পাবনা জেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।

 

প্রেস ব্রিফিংয়ে ডিআইজি পাবনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে ইতোমধ্যে রাজশাহী রেঞ্জের সকল থানার অফিসার ইনচার্জদের বিশেষ অভিযান পরিচালনাসহ  অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে  বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ সময় তিনি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা, পারিবারিক নজরদারি ও সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

 

সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ প্রসঙ্গে ডিআইজি স্পষ্ট নির্দেশনা প্রদান করে বলেন, কোনো পুলিশ সদস্য সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারবেন না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিআইজি এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭