বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক!

প্রকাশিত: ২০২৬-১১-১৯ ১৬:৫৫:৩৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষ। বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান হচ্ছে চাষিরা। এ বছর আখের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা বেশ খুশি। আখের দামও ভাল পাচ্ছেন তারা।

 

মাগুরার মাটি এই হলুদ রঙের গ্যান্ডারী আখ চাষের জন্য উপযোগী যে কারণে জেলার চারটি উপজেলায় হলুদ রঙের এ গ্যান্ডারী আখ চাষ হয়ে থাকে। এই আখ চাষে অন্যান্য ফসলের তুলনায় কয়েকগুণ বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। এর সাথে সাথী ফসল হিসাবে মসুর, পিয়াজ ও সবজি চাষ করা হয়। তাই বেশি লাভ হওয়ার কারণে এ অঞ্চলের কৃষকেরা আখ চাষের দিকে ঝুঁকে পড়ছে ।

 

দেশের অন্যান্য অঞ্চলে আখের চাষ হলেও ওই আখ গুলো মাগুরার আখের মতো হলুদ আকার ধারণ করে না এবং মিষ্টি ও কম হয়। এই হলুদ আখ খেতে যেমন অন্যান্য অঞ্চলের আখের থেকে মিষ্টি ও নরম দেখতেও সুন্দর। এটি শুধু চিবিয়ে খাওয়ার জন্য। এটি মেশিন দিয়ে ভাঙিয়ে গুড়-পাটালি করা হয় না। মাগুরার সবথেকে বেশি এই হলুদ রঙের  আখ চাষ হয়, শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা ও কচুয়া কল্যাণপুর গ্রামে।

 

গ্রামের কৃষক আব্দুর রউফ মোল্লা জানান , এবছর আমি ৫০ শতাংশ জমিতে হলুদ রংয়ের আখ চাষ করেছি। সর্বমোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ বছর বিক্রির মাধ্যম ৩ লক্ষাধিক টাকারও বেশি ঘরে তুলতে পারবো বলে আশা করছি ইনশাল্লাহ ।

 

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান -এ অর্থ বছরে মাগুরা জেলায় মোট ৯০ হেক্টর জমিতে আখচাষ হয়েছে, যার মধ্যে ৬৫ হেক্টরই শ্রীপুর উপজেলাতে চাষ করা হয়েছে, আগামী যাতে কৃষকেরা আরো বেশি বেশি আখ চাষ করতে পারে সে জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। 

 

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাগুরার উপ- পরিচালক মোঃ জসিমউদদীন জানান ২০২৫- ২৬ অর্থ বছরে  মাগুরাতে ৬৫ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্য মাত্রা থাকলেও  মোট ৯০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ০৩ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৬৫ হেক্টর, মহম্মদপুর উপজেলায় ১০ হেক্টর ও শালিখা উপজেলায় ১২ হেক্টর জমিতে হলুদ জাতের আখ চাষ করা হয়েছে।

 

 তিনি আরো বলেন -এ আখকে বলা হয় চিউইং টাইপ সুগারক্যান। এই হলুদ জাত আখ এ অঞ্চলের মাটির জন্য একটি অত্যন্ত উপযোগী। কৃষকেরাও এই আখ চাষের সাথে সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল ঘরে তুলতে পারে এ জন্য অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভবান হয়। এতে রোগ বালাই নেই বললেই চলে। তাই বেশি লাভবান হচ্ছেন কৃষকেরা। মাগুরা কৃষি বিভাগ এই আখ চাষের জন্য কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭