শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় শরিফুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী ম্যারাথন র‍্যালি

প্রকাশিত: ২০২৬-১১-১৪ ০০:১৮:৪৬

News Image

ছবি: টাঙ্গাইল দর্পণ

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আসন্ন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ম্যারাথন র‍্যালি। পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এবং নিতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

 

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টায় পোরশা থানাধীন হবুর মোড় থেকে পায়ে হেঁটে ম্যারাথন র‍্যালিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শরিফুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতপুর বাজারে গিয়ে শেষ হয়।

 

নির্বাচনী প্রচারণায় ভিন্নধর্মী এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় র‍্যালির পদচারণায় এলাকার বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে প্রতীয়মান হয়।

 

উল্লেখ্য, মো. শরিফুল ইসলাম আসন্ন নিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭