মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-১০ ২২:১৮:০৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলে এসব সভা অনুষ্ঠিত হয়।

 

দিনব্যাপী অনুষ্ঠিত সভাগুলোর মধ্যে ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার কমিটির সভা, পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারবিষয়ক মনিটরিং কমিটির সভা এবং বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটির সভা।

 

এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জেলা কমিটির সভা এবং টাঙ্গাইল ক্লাবের কার্যকরী পরিষদের সভাও অনুষ্ঠিত হয়।

 

সভাগুলোতে সংশ্লিষ্ট কমিটিগুলোর চলমান কার্যক্রম ও অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা, বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

 

এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে ভোক্তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার কার্যকরভাবে বাস্তবায়ন এবং বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

একই সঙ্গে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। টাঙ্গাইল ক্লাবের কার্যক্রম ও সাংগঠনিক বিষয়েও কার্যকরী পরিষদের সভায় আলোচনা করা হয়।

 

সভাগুলোতে জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি কার্যক্রম যথাযথ সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর, কমিটি ও কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭