সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

প্রকাশিত: ২০২৬-১১-০৯ ১৯:৫৭:১৮

News Image

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় দিওড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রেজওয়ান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান এবং একই ওয়ার্ড বিএনপির নেতা মোঃ সৈয়দ আলী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, স্থানীয় বিএনপি, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম, দলীয় আদর্শ, গঠনতন্ত্র, নিয়মনীতি ও সাংবিধানিক নির্দেশনা অনুসরণ করে ওয়ার্ড কমিটি গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে হলে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় আরও আলোচনা হয়, কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূলের কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কৃষকদের ন্যায্য অধিকার, স্বার্থ ও বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ওয়ার্ড পর্যায়ে কৃষক দলের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে মতামত তুলে ধরেন।

 

সভায় স্থানীয় বিএনপি ও কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭