সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৩ ০০:১৮:১২
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জীবনে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময় থেকেই ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিতে হবে। নিয়মিত পড়াশোনা
শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মো. আমিরুল বাহার ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছনা বানু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্যসচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস ও ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।