সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পুলিশ মেধাবৃত্তি ২০২৪-২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-১২ ২২:৩৫:৫১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১২ অক্টোবর, ২০২৬ সোমবার রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

 

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ অর্জন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে এবং পরিবার ও প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনবে। তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

 

এ সময় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭