সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২০২৬-১০-১৩ ০০:০৫:৩৮

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (১২ অক্টোবর)  সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

 

এর পর ১১ টায়, উপজেলা পরিষদের সভা কক্ষে, পবিত্র কুরআন পাঠ করেন মোসা.তামান্না আক্তার এবং গীতা পাঠ করেন ঝুমুর বালা। এর মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা শুরু হয়।

 

এরপর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক সোহান পারভেজের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলাম, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাসনা জাহান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার  জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, নসরতপুর এনএসডিএস এর মহাসচিব আব্দুল আলীম, শিক্ষক নূরুল হুদা সহ প্রমূখ। 

 

এ অনুষ্ঠানে আদমদীঘি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭