বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদমদীঘির বীরমুক্তিযোদ্ধা খোকা কুন্ডু কে শেষকৃত্য অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

প্রকাশিত: ২০২৬-০৯-১৫ ২০:৩৬:২০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন নিবাসী বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) নিমাই চন্দ্র কুন্ডু ওরফে খোকা কুন্ডু (৭৭) সকলকে কাঁদিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করছেন (দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। 

 

সে আদমদীঘির তালসন গ্রামের সম্ভ্রান্ত পরিবারের স্বর্গীয় প্রিতম্বর কুন্ডুর ছেলে । তিনি গত ১৪ সেপ্টেম্বর ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান। 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায়, বীরমুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) স্বর্গীয় নিমাই চন্দ্র কুন্ডু ওরফে খোকা কুন্ডুকে, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে, আদমদীঘি উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল ইসলাম,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রশিদুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার আবির হোসেন, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক মিহির চন্দ্র, আমেরিকার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শ্রেণীর পেশা জীবির গন্যমান্য ব্যক্তিবর্গ। 

 

পরে বেলা ১২ টার পর আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্মানে স্বর্গীয় খোকা কুন্ডুর সৎকার করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭