বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে আভূঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযান: যুবকের ১ বছর ১১ মাস ২১ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ২০২৬-০৮-১৯ ২৩:৫১:১৪

News Image

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে নূরুজ্জামান জরিপ (৩০) নামে এক যুবককে আটক করে ১ বছর ১১ মাস ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার আভূঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নবাব আলী। অভিযানে গোপালপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

 

অভিযান চলাকালে মাদক সেবনের দায়ে নূরুজ্জামান জরিপকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছর ১১ মাস ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডাদেশের পর নূরুজ্জামান জরিপকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার আভূঙ্গী গ্রামের আসাদুজ্জামানের ছেলে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭