মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

৯২ শতাংশ নম্বর নিয়ে ‘গোল্ডেন এ প্লাস’ সানজানা, স্বপ্ন দেশ ও মানুষের কল্যাণে কাজ করা

প্রকাশিত: ২০২৬-০৮-১১ ১৩:৪৬:০৩

News Image

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফল; বাবা-মায়ের শুকরিয়া, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক:
এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেছে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সানজানা ইসলাম। এবারের এসএসসি পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়ে সে কৃতকার্য হয়েছে।

 

সানজানার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষাজীবনের শুরু থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী সানজানা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়।

 

সানজানা ইসলাম মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর আগে সে রাজধানীর উত্তরা হাইস্কুল, মাগুরার শুভেচ্ছা প্রিপারেটরী স্কুল এবং মেন্টর ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছে।

 

সানজানা সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক এ বি এম মনিরুজ্জামান ও ব্যাংক কর্মকর্তা শারমীন ইসলাম দম্পতির কন্যা।

 

মেয়ের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দ প্রকাশ করে সানজানার বাবা-মা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানিয়েছেন। একই সঙ্গে মেয়ের ভবিষ্যৎ জীবনে সাফল্য ও কল্যাণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

 

সানজানা জানায়, তার এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা, সহযোগিতা এবং নিজের নিয়মিত পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সে।

 

সানজানার পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও সে তার মেধা, সততা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে একজন যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং দেশের মানুষের জন্য কল্যাণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।

 

সানজানার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন পরিবারের স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তার আগামী দিনের শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭