মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১১ ১২:৪২:২১
টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
২০২৬ সালের ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে টাঙ্গাইল জেলায় সার্বিক পাসের হার ৫৯.০৬ শতাংশ। জেলায় মোট ৪৬,৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৭,৪৭৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২,১৭৩ জন। এছাড়া জেলায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৬টি।
টাঙ্গাইল জেলার সামগ্রিক পরিসংখ্যান
মোট পরীক্ষার্থী : ৪৬,৪৫১ জন
মোট পাসকৃত শিক্ষার্থী : ২৭,৪৭৬ জন
সর্বমোট জিপিএ-৫ : ২,১৭৩ জন
সার্বিক পাসের হার : ৫৯.০৬%
বিভাগ ও শাখাভিত্তিক পাসের হার
এসএসসি (সাধারণ) : ৬১.৩৮%
দাখিল : ৫২.৮৩%
এসএসসি ভোকেশনাল : ৫১.৮২%
দাখিল ভোকেশনাল : ২৮.৫৭%
টাঙ্গাইল সদরের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের ফলাফল
পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় : পাসের হার ৯৮.৭৮%, জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় : পাসের হার ৯৪.%, জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন।
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় : পাসের হার ৯০.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন।